ফেসবুকে কোরআন নিয়ে মন্তব্য, তরুণী গ্রেফতার

প্রকাশঃ মে ৪, ২০১৬ সময়ঃ ৬:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

43158_143

মহান আল্লাহ ও পবিত্র কোরআন শরীফ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় কুষ্টিয়ার কুমারখালী থেকে মাইশা তানুসকা ইমা (২০) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) অমৃত কুমার বিশ্বাস বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার এলাঙ্গীর তাজিম মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমা কুমারখালী এলাঙ্গীর তাজিম মোড় এলাকার রাশেদ রানার মেয়ে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান-  মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে মহান আল্লাহ ও পবিত্র কোরআন শরীফ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করে স্ট্যাটাস দেয়ায়, মাইশা তানুসকা ইমা (২০) নামের এক তরুণীর বাড়ি ঘিরে রেখেছে স্থানীয়রা।  এ সংবাদের ভিত্তিতে পুলিশ ইমার বাড়ি পৌঁছে তাকে জিজ্ঞাসা করলে সে বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ তাকে আটক করে ৫৭ ধারায় মামলা দায়ের করে’।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G