রাজবাড়ীতে জলাবদ্ধতায় দিশেহারা পাট চাষিরা

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৭ সময়ঃ ২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩১ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় হাজার হাজার হেক্টর পাটের জমি পানির নিচে তলিয়ে গেছে। সমতল জমি থেকে এক-দেড় ফুট পানির নিচে চলে গেছে রাজাবাড়ী সদর এবং বালিয়াকান্দির উপজেলার অধিকাংশ জমির পাট। ফলে দিশেহারা হয়ে পড়েছে রাজবাড়ীর পাট চাষিরা।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর রাজবাড়ীতে ৪৮ হাজার ৫৬০ হেক্টর জমিতে পাট চাষ হলেও এ বছর প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে পাট চাষ করেছে রাজবাড়ীর কৃষকেরা।

জামালপুর ইউনিয়নের পাট চাষি প্রানেশ বিশ্বাস বলেন, “বৃষ্টিতে হাতিমোহনের বিলের নিচু অঞ্চলের সম্পূর্ণ পাট নষ্ট হয়ে যাবে এবং উপরের দিকের কিছু পাট হতেও পারে আবার নাও পারে।”
পাট চাষি নদিয়ার চাদ সরকার জানান, দুই দিন আগের বৃষ্টি কৃষকের উপকারে আসলেও শনিবার সকাল থেকে বৃষ্টি বালিয়াকান্দি অধিকাংশ নিচু অঞ্চলের পাট সম্পূর্ন নষ্ট হয়ে যাবে এবং উপরের অঞ্চলের পাট কিছুটা হবার সম্ভাবনা রয়েছে।
রাজবাড়ী সদর ইউনিয়নের কৃষক মোঃ জহর আলী শেখ বলেন, যদি খাল দিয়ে পানি নিষ্কাশনের সুযোগ থাকতো তবে ক্ষতির পরিমাণ কম হবার সম্ভাবনা ছিলো।

রাজাবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিবচালক শ্রী নিবাস দেবনাথ টেলিফোনে জানান, প্রাকৃতিক বিপর্যয়ের উপর কারো হাত নেই। আমি সারাদিন বিভিন্ন উপজেলায় ঘুরে সার্বিক পরিস্থিতি দেখেছি। দুই তিন দিন অপেক্ষা করে আমরা কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করবো।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G