৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় চমক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৬ সময়ঃ ৮:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ অপরাহ্ণ

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর শপথের পর রাষ্ট্রপতি পর্যায়ক্রমে তাদের শপথবাক্য পাঠ করান।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আ ন ম এহসানুল হক মিলন**সহ আরও অনেকে।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন—
শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ববি হাজ্জাজসহ মোট ২৪ জন।

নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট রয়েছেন তিনজন। ২৫ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ১৬ জনই নতুন মুখ, আর প্রতিমন্ত্রীদের সবাই প্রথমবারের মতো দায়িত্ব পেলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন। সব মিলিয়ে ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় নতুন মুখের সংখ্যা ৪১।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পর দুই দশক বিরতির পর আবারও সরকার গঠন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকা ছিল উৎসবমুখর। দুপুরের আগ থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। স্লোগান আর উচ্ছ্বাসে সরব হয়ে ওঠে পুরো সংসদপাড়া।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G