ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি এখন হাসপাতালের অপারেশন থিয়েটারে। ব্রেন টিউমার ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শে জরুরি অস্ত্রোপচার শুরু হয়েছে। পরিবারের সদস্য ও সহকর্মীরা জানিয়েছেন, অপারেশন চলাকালীন সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ বিকেল সাড়ে ৪টার দিকে সার্জারি শুরু হয়। চিকিৎসক দল জানিয়েছেন, ঝুঁকি এড়াতে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘ-এর সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি সবার কাছে তানিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেন। নির্মাতা সকাল আহমেদ জানান, অপারেশন কয়েক ঘণ্টা ধরে চলবে এবং চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তানিয়া। হাসপাতালের বেডে বসা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন—পরিবারের কাছ থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন, আর সবার কাছে চেয়েছেন দোয়া।
শোবিজ অঙ্গন ও ভক্তদের প্রার্থনা এখন একটাই—সুস্থ হয়ে দ্রুত ক্যামেরার সামনে ফিরুন তানিয়া বৃষ্টি।
প্রতি /এডি /শাআ