কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিক নিহত

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৯ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪০ পূর্বাহ্ণ

কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং নামক ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভোর সাড়ে ৫টার দিকে ইট ভাটার জন্য আনা একটি ট্রাক থেকে কয়লা আনলোড করার সময় হঠাৎ তা উল্টে গিয়ে ভাটার লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের ওপর পড়ে। এতে সেখানে চাপা পড়ে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় মারাত্মক আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
20G