১০ বছর করে কারাদণ্ড ১৭ জেএমবি সদস্যের

প্রকাশঃ আগস্ট ১০, ২০১৫ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

JMB12গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় জামায়াতুল মুজাহিদুন বাংলাদেশের (জেএমবি) ১৭ সদস্যের ১০ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। দণ্ডিতদের মধ্যে প্রথম ১০ জন কারাগারে এবং অপর সাতজন পলাতক রয়েছেন।

দণ্ডিতরা হলেন- মো. রোকনুজ্জামান ওরফে রোকন, মো. মামুনুর রশিদ ওরফে মামুন, আরিফুর রহমান আরিফ ওরফে হাসিব ওরফে আকাশ, মো. নিজাম উদ্দিন ওরফে রেজা ওরফে রবি ওরফে কচি ওরফে রনি, আসাদ ওরফে জাহাঙ্গীর, দুরুল হুদা ওরফে হাসান, মো. মাহবুবুল আলম ওরফে মাহবুব, জহিরুল ইসলাম ওরফে জহির, আদম, কাওছার, রাসেল, আবদুল কাফি, এমএ সিদ্দিক বাবলু, ওরম ফারুক, রানা ওরফে আব্দুস সত্তার, মাসুম ওরফে আব্দুর রউফ এবং রায়হান ওরফে ওবায়েদ।

১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারার ওই মামলায় রায়ে আসামিদের ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা দণ্ডও করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরো এক বছর কারাদণ্ডের রায়ও দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার অপর ৩ আসামিকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

২০০৫ সালে ১৭ আগস্ট জামায়াতুল মুজাহিদুন বাংলাদেশের (জেএমবি) সারাদেশ ব্যাপী সিরিজ বোমা হামলার অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনার মামলায় ২০১২ সালের ২ ফেব্রুয়ারি গাজীপুরের আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১২ সালের মামলাটি ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G