মধুপুরে শিয়ালের হামলায় আহত ২০ জন

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০২৫ সময়ঃ ৯:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি শিয়ালের আকস্মিক হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার রাতে রানিয়াদকারীর বাসস্ট্যান্ড এলাকা থেকে টেংরী গ্রাম হয়ে পৌরসভার মালাউড়ী পর্যন্ত প্রায় দুই থেকে তিন কিলোমিটারজুড়ে পথচারী ও স্থানীয়দের লক্ষ্য করে শিয়ালটি একের পর এক ঝাঁপিয়ে পড়ে কামড় দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আহতদের মধ্যে তিন গ্রামের বাসিন্দা মান্নান, রাকিব, লতিফ, রেজাউল, মর্জিনা, শেফালি, মজিদসহ ১৫ জন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরাও চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে আসা ১৫ জনকে অ্যান্টি–র‌্যাবিস ভ্যাকসিন ও রেবিস ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হয়েছে। আক্রান্ত সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়ালটি রেবিস ভাইরাসে সংক্রামিত হয়েছিল।

হামলার পর স্থানীয়রা শিয়ালটিকে ধরার চেষ্টা করলেও সেটি নিকটবর্তী জঙ্গলে ঢুকে পড়ে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G