বুয়েটের শিক্ষার্থীদের ওয়ালটন কারখানা পরিদর্শন

প্রকাশঃ মে ৬, ২০১৭ সময়ঃ ৫:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৪ অপরাহ্ণ

 

দেশের অন্যতম ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ঐ কারখানা পরিদর্শন করেন তারা।

গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটনের কারখানা গত বৃহস্পতিবার পরিদর্শন করতে আসেন বুয়েটের বিভিন্ন অনুষদের ৫৩ জন শিক্ষার্থী। তাদের সঙ্গে ছিলেন তিনজন শিক্ষক- ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মো. সোহরাওয়ার্দী, একই বিভাগের প্রভাষক শিকদার আশিকুজ্জামান অয়ন এবং সুস্মিতা মজুমদার।

বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান কীভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায়, এ ব্যাপারে অভিজ্ঞতা অর্জনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরিদর্শনে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান এবং কারখানা ঘুরে দেখান ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি শিক্ষার্থীদের ওয়ালটন কারখানার বিভিন্ন ইক্যুইপমেন্ট এবং মেশিন অপারেটিং সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে জানান।

বুয়েট থেকে একদল মেধাবী ছাত্রছাত্রী ওয়ালটনের কারখানা পরিদর্শনে আসায় আনন্দ প্রকাশ করেন এস এম মাহবুবুল আলম। ছাত্রছাত্রীদের উদ্দেশে ওয়ালটন গ্রুপের এই পরিচালক বলেন, ‘দেশে-বিদেশে যেখানেই কাজ করুন না কেন, দেশকে নিজের মধ্যে ধারণ করবেন। যদি বিদেশে উচ্চশিক্ষা ও কর্মের জন্য যান, তবে সুযোগ পেলেই দেশে ফিরে আসবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

তিনি জানান, ওয়ালটনের পুরো কারখানা দেশীয় প্রকৌশলী ও বিশেষজ্ঞ দ্বারা চালিত হচ্ছে।

ওয়ালটনের মেটালার্জি বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হালিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ওয়ালটনে প্রতিটি পণ্যের সব উপাদানের গুণগত মান আধুনিক ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়। আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। বিভিন্ন পণ্যের কাঁচামাল ও মেটালিক পার্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞদের দ্বারা নির্বাচন করা হয় বলে উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় থাকে।’

বুয়েটের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মো. সোহরাওয়ার্দী তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কারখানা পরিদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য ওয়ালটনের পরিচালককে ধন্যবাদ জানান।

ওয়ালটনের কারখানা পরিদর্শন সম্পর্কে মূল্যায়ন এবং শিক্ষা সফরের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে ড. কাজী মো. সোহরাওয়ার্দী বলেন, ‘এই পরিদর্শন ছাত্রছাত্রীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করতে সহায়তা করবে।’

তিনি কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘ওয়ালটন তাদের বিভিন্ন পণ্যের উপাদান নিজেরাই তৈরি করছে এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করছে।’

দেশীয় পণ্য এবং দেশীয় উৎপাদক প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে গর্ব প্রকাশ করে তিনি বলেন, ‘আমার এক বন্ধু বিদেশে উচ্চতর শিক্ষার পরে একটি বিখ্যাত গাড়ি কারখানায় কর্মরত আছেন। সে বন্ধু আমাকে বলেন, একটি গাড়ি তৈরিতে আট শতাধিক উপাদান লাগে। ওয়ালটনও এমন ছোট-বড় অনেক উপাদান নিজেরাই তৈরি করছে।’

ওয়ালটন একদিন গাড়ি তৈরি করবে বলে আশা ব্যক্ত করেন ড. কাজী মো. সোহরাওয়ার্দী। তিনি বলেন, ‘ওয়ালটন সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।’

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G