টাঙ্গাইলে পেন্টাগনের বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও সেলিব্রেশন

প্রকাশঃ মে ২৩, ২০১৭ সময়ঃ ১২:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৪ অপরাহ্ণ

ক্রেতা-পরিবেশকদের সাথে জনসংযোগ বাড়াতে টাঙ্গাইলের পেন্টাগন ইউনিভার্সেল লিমিটেড আয়োজন করতে যাচ্ছে ‘বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড সেলিব্রেশন প্রোগ্রাম’। আজ মঙ্গলবার ধনবাড়ীর নিউমার্কেট এলাকায় আয়োজিত হবে এ অনুষ্ঠান।

নিত্য নতুন পণ্যের প্রচার ও প্রসারকে সামনে রেখে ক্রেতা-পরিবেশকদের উৎসাহ-উদ্দীপনা বাড়িয়ে তোলার লক্ষ্যে এই আয়োজন বলে জানালেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাকলুবুর রহমান। তিনি আরো বলেন,‘অনলাইন শপিং এন্ড হোম ডেলিভারি সার্ভিস’এই থিমকে কাজে লাগিয়ে ইতমধ্যে ঢাকাসহ সারাদেশে পেন্টাগন বেশ কিছু চেইনশপ বাস্তবায়ন করেছে। ক্রেতাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরো চেইনশপ বাস্তবায়নে কাজ চলছে বলেও জানান তিনি।

পেন্টাগন ইউনিভার্সেল লিমিটেড এর প্রধান নির্বাহী পরিচালক হারুন ইবনে ইসলাম বলেন, ‘আমাদের অনলাইন শপিং খুব কম সময়ে ক্রেতা-পরিবেশকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। টাঙ্গাইলের ক্রেতা-পরিবেশকদের সাথে জনসংযোগ বাড়াতে এবং আমাদের পণ্য সম্পর্কে যথাযথ ধারণা দিতে আজকের এই অনুষ্ঠান ।’

কোম্পানির পরিচালক (আইটি) আলাউদ্দিন আহমেদ জানান ‘আমাদের পরিবেশকরা টাঙ্গাইলে বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তাদের উৎসাহ আরো বাড়াতে বিশেষ এই বিজনেস ট্রেনিং ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।’

উদ্দীপনামূলক এই অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন পেন্টাগন ইউনিভার্সেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকলুবুর রহমান। সেইফ এন্ড সেভ ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক আবু মোহাম্মদ মোক্তাদীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা রিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার পারভীন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন পেন্টাগনের ব্র্যান্ড প্রমোটার মাওলানা মো. আব্দুল্লাহ।

এছাড়া প্রশিক্ষণ শেষে সফল ক্রেতা-পরিবেশকদের সেলিব্রেশন দিয়ে সম্মানিত করা হবে। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করছে পেন্টাগন মার্ট।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G