হাতে রড ঢুকে আহত হয়েছেন হিরো আলম

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৯ সময়ঃ ৬:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৭ অপরাহ্ণ

হাতে রড ঢুকে আহত হয়েছেন অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজধানীর বনশ্রীতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম।

তিনি জানান, মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় দুর্ঘটনাবশত তার বাম হাতে রড ঢুকে যায়। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ইউটিউবে ভিডিও শেয়ার করে সারাদেশে বিপুলভাবে আলোচিত হন বগুড়ার স্যাটেলাইট সংযোগ ব্যবসায়ী হিরো আলম। এছাড়া গত বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

প্রতিক্ষণ/এডি/অনু

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G