কোন দেশের কাছে কত সোনা আছে?

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ৯:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বিশ্ববাজারে টানা কয়েকদিন ধরে বেড়েছে সোনার দাম। মূল্যবান এই ধাতু শুধু সাধারণ মানুষ নয়, কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছেও ‘নিরাপদ সম্পদ’ হিসেবে বিবেচিত হয়। সোনা মজুদ থাকলে মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক অস্থিরতার সময় দেশগুলো সুরক্ষা পায়।

রিজার্ভবিষয়ক সংস্থা বুলিয়ানভল্টের তথ্য অনুযায়ী, বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছেই সবচেয়ে বেশি সোনা মজুদ রয়েছে—৮,১৩৩.৫ টন। এর বড় অংশ রাখা আছে ফোর্ট নক্স ও নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে। বর্তমান বাজারদরে এই সোনার মূল্য ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি রয়েছে দ্বিতীয় অবস্থানে ৩,৩৫১.৬ টন সোনা নিয়ে। এরপর ইতালি ২,৪৫১.৯ টন, ফ্রান্স ২,৪৩৭ টন এবং সুইজারল্যান্ডের কাছে ১,০৩৯.৯ টন সোনা আছে। এসব সোনার বেশিরভাগই ব্রেটন উডস যুগে মুদ্রা ব্যবস্থার অংশ হিসেবে সংরক্ষিত হয়েছিল।

এশিয়ায় সবচেয়ে বেশি সোনা রয়েছে চীনের কাছে। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত রিজার্ভে আরও ৩৩১ টন যোগ করার পর দেশটির মোট সোনা দাঁড়িয়েছে ২,২৭৯.৬ টন। ভারতের রিজার্ভে রয়েছে ৮৭৬.২ টন, জাপানের কাছে ৮৪৬ টন এবং তুরস্কের কাছে ৫৯৫.৪ টন

মধ্যপ্রাচ্যে সবচেয়ে এগিয়ে সৌদি আরব, যার রিজার্ভে আছে ৩২৩.১ টন সোনা।

বাংলাদেশের রিজার্ভে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সোনার পরিমাণ ২.৬১১ টন

সূত্র: মিন্ট

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G