অবৈধ জ্বালানি মজুতের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা

প্রকাশঃ মার্চ ৩০, ২০২৬ সময়ঃ ৯:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৪ অপরাহ্ণ

জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে দেশজুড়ে বিশেষ নজরদারি জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পাশাপাশি অবৈধ মজুত ও অনিয়মের তথ্য দিলে পুরস্কার দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শনিবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছে। তারা বলছে, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, গঠিত ভিজিলেন্স টিমগুলো মাঠপর্যায়ে সক্রিয় থেকে নিয়মিত তদারকি করবে। কোথাও অনিয়ম ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ মজুত, অতিরিক্ত লাভ আদায় বা সরবরাহে বাধা সৃষ্টি সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G