দোকান খোলা রাখার সময় বাড়াতে সব জেলায় জরুরি নির্দেশ

প্রকাশঃ এপ্রিল ৭, ২০২৬ সময়ঃ ৯:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ অপরাহ্ণ

ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে সরকার দেশের সব জেলায় দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে। এ বিষয়ে সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে জরুরি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা দোকান খোলা রাখার সময় বাড়ানোর দাবি জানালে তার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেয়। নতুন নির্দেশ অনুযায়ী, দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, শপিংমল, মার্কেট ও দোকানের পাশাপাশি মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকেও একই সময়সীমা মেনে চলতে হবে।

এর আগে রোববার (৫ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই সিদ্ধান্তের কথা জানান।

সরকারের এই নতুন নিয়মে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও অতিরিক্ত সময় পাচ্ছেন কেনাকাটার সুবিধার জন্য।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G