আইফোন গ্রাহকদের ক্ষতিপূরণ হিসেবে ২৫ কোটি ডলার দিচ্ছে অ্যাপল

প্রকাশঃ মে ১৪, ২০২৬ সময়ঃ ৯:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ অপরাহ্ণ

ভার্চুয়াল সহকারী ‘সিরি’কে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু আইফোন ব্যবহারকারীকে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে Apple। আদালতের মামলার সমঝোতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি মোট ২৫ কোটি ডলার পরিশোধ করবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯ কোটি টাকা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে করা এক মামলায় অভিযোগ ওঠে, অ্যাপলের প্রচারণায় সিরির এমন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধার কথা বলা হয়েছিল, যেগুলো তখন বাস্তবে চালু ছিল না। মামলাকারীদের দাবি, এসব প্রচারণা দেখে অনেক ক্রেতা নতুন আইফোন কিনতে আগ্রহী হন।

আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কয়েকটি আইফোন মডেল কিনেছেন এমন ব্যবহারকারীরা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন।

এই তালিকায় রয়েছে iPhone 15 Pro, iPhone 15 Pro Max, iPhone 16, iPhone 16e, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max।

মামলার তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৭০ লাখ ক্রেতা এই ক্ষতিপূরণ কর্মসূচির আওতায় আসতে পারেন। তবে অর্থ পেতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এ বিষয়ে আগামী ৪৫ দিনের মধ্যে আনুষ্ঠানিক নোটিশ প্রকাশের কথা রয়েছে।

গত বছরের সেপ্টেম্বর থেকে অ্যাপল ‘More Personal Siri’ শিরোনামে একটি প্রচারণা চালায়। সেখানে আইফোন ১৬ সিরিজের জন্য কিছু উন্নত এআই সুবিধা দেখানো হয়। পরে প্রতিষ্ঠানটি জানায়, প্রতিশ্রুত কিছু ফিচার নির্ধারিত সময়ের মধ্যে চালু করা সম্ভব হয়নি।

প্রতি / এডি / শাআ 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G