হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে থাকছে না বাঁধা, জানাল ইরান

প্রকাশঃ মে ১৫, ২০২৬ সময়ঃ ১১:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ অপরাহ্ণ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে এই পথ ব্যবহার করতে হলে জাহাজগুলোকে আগে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। বৃহস্পতিবার (১৪ মে) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তিনি এ কথা বলেন।

বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আরাঘচি ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত ‘অবৈধ আগ্রাসনের’ সমালোচনা করে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের দৃষ্টিতে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা নেই। তবে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি জাহাজকে ইরানের নৌবাহিনীর সঙ্গে আগেই যোগাযোগ করতে হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের বড় একটি অংশ পরিবহন করা হয়। এ কারণে প্রণালিটি বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল।

বিশ্লেষকদের মতে, প্রণালি খোলা রাখার ঘোষণায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও নৌবাহিনীর সঙ্গে বাধ্যতামূলক সমন্বয়ের শর্ত থেকে বোঝা যায়, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সামুদ্রিক চলাচলের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় তেহরান।

আরাঘচি আরও বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের আরও স্পষ্ট অবস্থান নেওয়া উচিত।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G