হাঁসের ছানারা সবসময় সারিবদ্ধভাবে চলে কেন জানেন?

প্রকাশঃ মে ১৭, ২০২৬ সময়ঃ ১০:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৩ অপরাহ্ণ

শান্ত পানিতে মা হাঁসের পেছনে ছোট ছোট ছানাদের সারিবদ্ধভাবে সাঁতার কাটতে প্রায়ই দেখা যায়। দৃশ্যটি দেখতে যেমন মায়াবী, তেমনি এর পেছনে রয়েছে বিজ্ঞানের একটি চমৎকার ব্যাখ্যা। অনেকেই ভাবেন, ছানারা হয়তো মা হারিয়ে ফেলার ভয়েই এভাবে পিছু নেয়। তবে গবেষকরা বলছেন, এর সঙ্গে জড়িয়ে আছে শক্তি সাশ্রয়ের কৌশল।

জলে চলাফেরা করা ছোট হাঁসের ছানাদের জন্য সহজ নয়। সাঁতার কাটার সময় পানির বাধা বা ‘ওয়েভ ড্র্যাগ’ তাদের গতি কমিয়ে দেয়। একা চললে তাদের অনেক বেশি শক্তি ব্যয় করতে হয়।

স্কটল্যান্ডের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের গবেষক ঝিমিং ইউয়ানের গবেষণায় দেখা গেছে, মা হাঁস যখন পানিতে এগোয়, তখন তার চলার ফলে বিশেষ ধরনের ঢেউ তৈরি হয়। সেই ঢেউয়ের নির্দিষ্ট জায়গায় অবস্থান করলে ছানারা কম শক্তি খরচ করেই সামনে এগোতে পারে।

গবেষণায় বলা হয়েছে, সারিবদ্ধভাবে চলা হাঁসের ছানারা একা সাঁতার কাটার তুলনায় প্রায় ১৫৮ শতাংশ কম পানির বাধার মুখে পড়ে। অর্থাৎ মা হাঁসের তৈরি ঢেউ তাদের সামনে এগোতে সাহায্য করে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে ‘ওয়েভ রাইডিং’ নামে উল্লেখ করেন।

শুধু প্রথম ছানাটিই নয়, পুরো সারির ছানারাই এ সুবিধা পায়। সামনের ছানার মাধ্যমে ঢেউ পেছনের দিকে ছড়িয়ে পড়ে, যাকে বলা হয় ‘ওয়েভ পাসিং’। এর ফলে প্রতিটি ছানাই তুলনামূলক কম পরিশ্রমে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে।

তবে এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট অবস্থানে থাকা জরুরি। কোনো ছানা যদি লাইন থেকে সরে যায় বা পিছিয়ে পড়ে, তাহলে তাকে পানির বাধার মুখোমুখি হতে হয়। তখন দলের সঙ্গে তাল মেলাতে তাকে বেশি শক্তি খরচ করতে হয়।

বিশেষজ্ঞদের মতে, হাঁসের ছানাদের এই সারিবদ্ধ চলাফেরা শুধু শৃঙ্খলার উদাহরণ নয়, বরং প্রকৃতিতে টিকে থাকার বুদ্ধিদীপ্ত এক কৌশলও বটে। ইংরেজি প্রবাদ ‘গেট ইয়োর ডাকস ইন আ রো’-এর মতোই, এখানে গুছিয়ে চলার মধ্যেই লুকিয়ে আছে সুবিধা ও সফলতা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G