নিয়মিত অভিযানের অংশ হিসেবে খুলনায় ১৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বিএনপির দুই ও জামায়াতের এক (রোকন পদবী) কর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার আসামি। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানান।
..বিস্তারিত