আপনার আজকের রাশিফল (২৪ জানুয়ারী ২০১৫)

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১২:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ পূর্বাহ্ণ

images আজকের রাশিফল
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):মনের গভীরে লুকিয়ে রাখা কাজের পরিকল্পনা আজ বাস্তবায়িত করার দিন এসেছে। চারপাশের মিত্রদের সঙ্গে নতুন সম্পর্কের সেতু গড়তে হবে। তবে যাই করুন, আপনার প্রতিপক্ষের কাছে এটা নিশ্চিত করুন যে প্রতিযোগিতায় আপনিই সবচেয়ে পারদর্শী ব্যক্তি।

 

বৃষ (এপ্রিল ২০- মে ২০): আজ আপনার সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর না কাটলেও ভয় পাবেন না, সন্ধ্যের আলোয় ভয় আরও জেঁকে বসতে পারে। তবে প্রেমিকার সংস্পর্শে নাকি ভয় কেটে যায়। আজ এই একটা সুযোগ নিতেও পারেন।

মিথুন (মে ২১- জুন ২০): প্রিয়জনের কাছ থেকে আঘাত আসতে পারে। কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে দীর্ঘদিনের জটিলতা আরও ঘণীভূত হবে। তবে যাই হোক, গ্রহ বলছে মিথুনের জন্য দিনটি রোমান্টিক। কুম্ভ রাশির জাতকের সংস্পর্শে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।

কর্কট (জুন ২১- জুলাই ২২): পুরনো কোনো বন্ধুর দেখা হয়ে যাবে আজ। পুরোনো কিছু স্মৃতি দুজনকে আরও বেশি আবেগী করে তুলতে পারে। কর্কট রাশির জাতক-জাতিকা হিসেবে আপনি একজন কর্মঠ মানুষ। আজ এমন কোনো কাজ করতে হবে যা আপনাকে এনে দেবে প্রশান্তি।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): মেজাজ আজ তুঙ্গে থাকবে। সামনে যাকে পাবেন তাকে কাঁচা খেয়ে ফেলার একটা ইচ্ছে জন্ম নিবেই। কাউকেই আজ বিশ্বাস হবে না। শত্রু তো শত্রুই মিত্রকেও আজ ছাড় দিতে ইচ্ছে হবে না।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): প্রেমের পথটা আজ আপনার জন্য বেশ পিচ্ছিল হতে পারে। সেখানে আছাড় খেতে পারে কোনো অজানা সৌন্দর্যের ঝলকে। যা ইচ্ছে তা আজ করে ফেলতে ইচ্ছে করবে। ঘরের রাগ অফিসে এসে ছাড়তে গিয়ে ভীষণ বিপদে পড়ে যাবেন।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): সামাজিক কাজে অবদান রাখার দিন আজ। এখানে সুবিধা ভোগীদের খপ্পরে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই সাবধান থাকুন। মনে রাখবেন এ পথ সাফল্যের। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। বেকারদের কারো চাকরির সন্ধান হতে পারে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): প্রচণ্ড চাপে আজ আপনার সব ভুল হয়ে যাবে। নতুনের দিকে হেঁটে আসতে থাকুন আর উন্মোচন করুন সম্ভাবনার দরজা। আপনাকে কেউ শাসিয়ে পার পাবে না, আইন শৃঙ্খলা বাহিনীর কার সঙ্গে আপনার আজ ভাব হবে তাকে দিয়ে উসুল করে নিতে ইচ্ছে করবে অনেক কিছুই।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): জীবনের সব রস শুকিয়ে যাচ্ছে বলে মনে হলে, বড় ধরনের পরিবর্তন নিয়ে আসুন। চাই কী, বর্তমান ও কর্মক্ষেত্র বদলে ফেলতে পারেন। এবং তার উদ্যোগটি নিতে পারেন আজ থেকেই। প্রেমযোগ শুভ বরাবরই।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): সকাল বেলায় ঘুম থেকে উঠে মনে পড়ে যাবে জরুরি কোনো কাজের কথা। এমনই সময় হাতের কাছের প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে হবে দেরি। মানসিক চাপ বাড়বে আরও বেশি। দূরযাত্রা শুভ। পাওনা অর্থ ফিরে পাবেন।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): নতুন বন্ধু আপনার উদারতা আশা করবে। পুরনো প্রেম আপনাকে স্মৃতিকাতর করবে। নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অর্থভাগ্য নিতান্তই করুণ বলা চলে। প্রতিবেশির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): বন্ধুর সঙ্গে মনোমালিন্যের অবসান হবে। পরিবারের কারো রোগমুক্তি ঘটবে। সারাদিনের সমস্ত ব্যর্থতা থেকে বেরিয়ে আসার সূত্র পাবেন বিকাল নাগাদ। দূরে কোথাও ঘুরে আসার সুযোগ পাবেন অফিসের কল্যাণে। অর্থভাগ্য প্রসন্ন বলা চলে। প্রেমের আকাশে নীল প্রজাপতির উড়াউড়ি লক্ষ্য করবেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G