আপনার আজকের রাশিফল (২৫ জানুয়ারী ২০১৫)
প্রতিক্ষণ ডটকম:
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯):
বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদের মোকাবিলা। মাতৃস্থানীয়া স্বজনের আচরণে কষ্ট পেতে পারেন। আটকে থাকা টাকা হাতে আসার সম্ভাবনা।
বৃষ (এপ্রিল ২০- মে ২০):
আলস্য বা অন্যমনস্কতায় শুভ যোগ ব্যর্থ হওয়ার আশঙ্কা। সঙ্গীতাদি চারুকলায় কৃতিত্বের বিশেষ স্বীকৃতি। গৃহ সংক্রান্ত সমস্যায় মাথাব্যথা বাড়বে।
মিথুন (মে ২১- জুন ২০):
বিতর্কবিবাদে জড়িয়ে পড়ার পরিণাম গুরুতর হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শে সমস্যামুক্তির আশা। লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ।
কর্কট (জুন ২১- জুলাই ২২):
জ্ঞাতিশত্রুর বাগড়ায় সম্পত্তি ক্রয়ের চিন্তা বানচাল হয়ে যেতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শরীর ও মনে বাড়তি চাপ। গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):
অংশীদারের কূট চালে ব্যবসায় আকস্মিক অধোগতি। বাতজ বেদনায় ভোগান্তি। শান্তির সন্ধানে পুণ্যস্নান ও দানধ্যান।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):
বিতর্কবিবাদ ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলাই ভাল। অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তির পরামর্শ লাভ। বহুজন সমাগমে হৃদয়গ্রাহী বক্তৃতায় প্রশংসা।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। হারানো দ্রব্যার্থ উদ্ধারের সম্ভাবনা কম। নিকটজনের শত্রুতায় মানসিক স্থিতি নড়ে যেতে পারে।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
ব্যবসায় বাড়তি বিনিয়োগের সুফল মিলতে পারে। বন্ধুর পারিবারিক সমস্যায় মাথা গলিয়ে অপমানিত হওয়ার আশঙ্কা। শত্রুর মোকাবিলায় আইনি ব্যবস্থা।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
অপ্রিয় সত্যকথায় শত্রু বৃদ্ধির ঝুঁকি না-নেওয়াই ভাল। কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার ইঙ্গিত। গুরুজনের শারীরিক সমস্যায় কাজকর্মে ব্যাঘাত।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
ব্যবসায় গোপন শত্রুতায় অশান্তি বৃদ্ধি ও মানহানির আশঙ্কা। কলাবিদ্যায় কৃতিত্বের স্বীকৃতি। উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
আমদানি-রফতানি ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা। ছদ্মবেশী বন্ধুর জাল কেটে কার্যোদ্ধার। জলপথে ভ্রমণ এড়ানোই ভাল।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ও মানসিক ক্লান্তি। দক্ষতা সত্ত্বেও কর্মোন্নতি ফের পিছিয়ে যেতে পারে। বিকল্প পথে বাড়তি উপার্জনের হদিস।
























