আয় খুকু আয়

প্রকাশঃ জুন ২১, ২০১৫ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

শিরোনামঃ আয় খুকু আয়father-4
শিল্পীঃ হেমন্ত মুখার্জী ও শ্রাবন্তী মজুমদার
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ ভি বালসারা

কাটেনা সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসেনা
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলেনা
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
father-2আয়রে আমার সাথে গান গেয়ে যা
নতুন নতুন সুর নে শিখে নে
কিছূই যখন ভাল লাগবেনা তোর
পিয়ানোয় বসে তুই বাজাবিরে
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছূঁড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলতো আমায়
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয়রে আমার সাথে আয় এক্ষুনিfather-3
কোথাও ঘুরে আসি শহর ছেড়ে
ছেলেবেলার মত বায়না করে
কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
দোকানে যখন আসি সাজবো বলে
খোঁপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়
আরশিতে যখন এই চোখ পড়ে যায়
মনে হয় বাবা যেন বলছে আমায়
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
father-5আয়রে আমার কাছে আয় মা-মণি
সবার আগে আমি দেখি তোকে
দেখিতো কেমন খোঁপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
ছেলেবেলার দিন ফেলে এসে

সবাই আমার মত বড় হয়ে যায়
জানিনা কজনে আমার মতন
মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায়

father-6আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয়রে আমার পাশে আয় মা-মণি
এহাতটা ভাল করে ধর এখনি
হারানো সেদিনে চল চলে যাই
ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

প্রতিক্ষণ/ এডি/ শারমিন

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G