ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩০

প্রকাশঃ জুন ৩০, ২০১৫ সময়ঃ ২:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

biman blastইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার বিমানটি উড্ডয়নের ২ মিনিটের মাথায় সুমাত্রার মেদান শহরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দলের মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মেদান শহরের বিমান ঘাঁটি থেকে বিমানটি যাচ্ছিল দূর্গম নাতুনা দ্বীপে। সুমাত্রার মেদান শহরেই ২০০৫ সালেও এক বিমান দুর্ঘটনায় ১শ’ ৪৩ জন নিহত হয়েছিলো।

তবে বিমানটিতে ঠিক কতোজন যাত্রী ছিল তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিমানটি মেদানের বিমান বাহিনীর একটি ঘাঁটি থেকে প্রত্যন্ত নটুনা আইল্যান্ড যাচ্ছিল।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G