চট্টগ্রামে যুবলীগকর্মী খুন

প্রকাশঃ মে ২২, ২০১৫ সময়ঃ ৯:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khunচট্টগ্রামের লোহাগাড়ায় কামাল উদ্দিন (২৭) নামের এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে চরম্বা ইউনিয়নের নাসির মোহাম্মদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মহাজন মসজিদের পূর্বপাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে কামালকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে কেউ ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/বাবুল

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G