দেশে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরী  

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২৫ সময়ঃ ৭:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

দীর্ঘদিন ধরে ভারতে পাচারের শিকার থাকা ৩০ কিশোর-কিশোরী অবশেষে দেশে ফিরেছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সরকারের ট্রাভেল পারমিটের মাধ্যমে হরিদাস বর্ডার দিয়ে তারা বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তে জানা যায়, বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে এই কিশোর-কিশোরীরা অবৈধভাবে ভারতে যাত্রা করেন। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও তাদের আদালতের মাধ্যমে মুক্ত করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখে। শেষ পর্যন্ত দুই দেশের সরকারের ট্রাভেল পারমিট এবং দুই দেশের এনজিও সংস্থার যৌথ উদ্যোগে তারা দেশে ফিরে আসেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত জানিয়েছেন, দেশে ফেরার পর কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা কিশোর-কিশোরীদের মধ্যে রয়েছেন— আলাল মণ্ডল, রমযান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমযান গাজী, মালাই মণ্ডল, সুদিবত, নিজাম উদ্দিন, ইয়াসিন, সোহেল সরদার, আরমান মোল্লা, তামিম গাইন, রিফাত হাসান, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সায়ুম মল্লিক, আনোয়ার হোসেন, স্বপ্না মণ্ডল, শাহিন রেজা, অহনা শেখ, রুবি সরদার, মিম খাতুন, শারমিন আলী, টুস্পা পারভিন, সাভা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন, শামছুর নাহার ও রাজিব ইসলাম। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

রাইট যশোরের প্রোগ্রাম অফিসার তৌফিকজ্জামান জানিয়েছেন, ফেরত আসা কিশোর-কিশোরীরা চাইলে পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন। এ বিষয়ে মানবাধিকার সংস্থাগুলো পূর্ণ সহযোগিতা করবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G