পৌর মেয়রকে কারাগারে ছুরিকাঘাত

প্রকাশঃ জুলাই ১৮, ২০১৫ সময়ঃ ২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

jekeহবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউস কারাগারে ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় আগামী রোববার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা কারাগারের জেলার শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে কারাগারের ভেতর পৌর মেয়র জিকে গউস ঈদের নামাজ পড়ছিলেন। এ সময় সুজন হত্যা মামলার আসামি ইলিয়াস তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি মারত্মক জখম হন। তাকে দ্রুত কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, পৌর মেয়রকে ছুরিকাঘাতের ঘটনায় আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।

গত ২০১৪ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলার শামীম ইকবাল।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G