বিএনপিপন্থী আইনজীবীদের সরকার পতনের শপথ

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৩:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম

বিএনপিসরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করেছেন সুপ্রীম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।

সুপ্রীম কোর্ট বারের সামনে আজ দুপুরে হরতালের পক্ষে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আইনজীবীদের এ শপথবাক্য পাঠ করান।
আওয়ামী সরকারকে অগণতান্ত্রিক ও গণবিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন,সরকার ভাওতাবাজি করে ক্ষমতায় এসেছে।
এই সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের সকল জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি। খোকন অভিযোগ করে বলেন,আওয়ামী লীগকর্মীরা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।
আজ দুপুরে ২০ দলীয় জোটের ডাকা হরতালের পক্ষে-বিপক্ষে সুপ্রীম কোর্টে মিছিল-সমাবেশ করেছেন বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা।

হরতালের সমর্থনে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলটি আইনজীবী সমিতি ভবনের সন্মুখ থেকে শুরু হয়ে মাজার গেটে গিয়ে শেষ হয়।
অপরদিকে একই সময়ে হরতালের বিপক্ষে আওয়ামীপন্থী আইনজীবীদের মিছিল বের হয়। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীর নেতৃত্বে অর্ধশতাধিক আওয়ামীপন্থী আইনজীবী মিছিলে অংশ নেন। মিছিল থেকে হরতালবিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়।

প্রতিক্ষণ/এডি/সুজনা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G