রংপুরে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

hortal rongpurজেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

রংপুর: রংপুরে জেলায় আজ শনিবার  বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ করে’ রাখার প্রতিবাদ ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক সব নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবিতে এ কর্মসূচি দেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন। তিনি শান্তিপূর্নভাবে হরতাল পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু এবং জেলা সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/এনাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G