রাজধানীতে দুই বাসের সংঘর্ষ: নিহত ২

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

busরাজধানীর রমনায় দুটি বাসের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে আরো পাঁচজন।

নিহতরা হলেন- আবদুস সালাম (৪০) ও মোশাররফ হোসেন বিল্টু (৩০)।

রোববার রাত সাড়ে ৮টার দিকে কাকরাইলে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সামনে রমনা থানাধীন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সামনে তানজিল পরিবহন ও বিহঙ্গ পরিবহনের দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়।

এতে তানজিল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাত যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ওই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন; রিজন (২৬), আসলাম (৩৩), অলিউল্লাহ (৫০), ইস্রাফিল হোসেন (৩৪) ও আসলাম (৪৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি / বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G