সিলেটে গানপাউডার ছিটিয়ে ২ বাসে আগুন

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

bus-on-fire1_25135_0গানপাউডার ছিটিয়ে সিলেট-জকিগঞ্জ সড়কে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া একটি হিউম্যান হলার ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর ও শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে সিলেট কদমতলী টার্মিনাল থেকে একটি বাস (সিলেট ব ১১-০০৪৩) জকিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় যাওয়ার পর যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়ি থামাতে বলে। পরে তারা গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে গানপাউডার ছিটিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে আগুন দেওয়ার পর ওই স্থানে অপেক্ষমাণ তাদের সহযোগীদের মোটরসাইকেলে উঠে তারা পালিয়ে যায়।

সকালে গোলাপগঞ্জের হিলালপুরে একই কায়দায় একটি বাসে (সিলেট ব ১১-০০১৩) আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি গোলাপগঞ্জ থেকে সিলেট আসছিল। হিলালপুর আসার পর বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সহযোগীদের মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে বাস দুটির আগুন নেভান। তবে তার আগেই বাস দুটি পুড়ে যায়।

এদিকে, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকায় একটি হিউম্যান হলার (লেগুনা) ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G