অভিনয় ছেড়ে ইসলামের পথে সানাই

প্রকাশঃ জুলাই ২৪, ২০২১ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪০ পূর্বাহ্ণ

অভিনয় ছেড়ে ইসলামের পথে বাকি জীবন অতিবাহিত করার ঘোষণা দিয়েছেন সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। এক ভিডিওবার্তায় সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন তিনি।

হিজাব পড়িহিত অবস্থায় সেই ভিডিওবার্তায় সানাই বলেন, ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অ’ভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি।

এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজ্বে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে। একই সঙ্গে ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন, সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। কারো কাছে তার ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলারও অনুরোধ এই অভিনেত্রীর।

হঠাৎ কেনো এই উপলব্ধি? সানাই জানান, গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেসময় হাসপাতালের আইসিউতে থাকাকালীন অবস্থায় এই সি’দ্ধান্ত নিয়েছিলেন।

করোনাভাইরাস থেকে মুক্ত হবার পরে আর অভিনয়ে নিজেকে ধারাবাহিক রাখেননি। এরপর সম্প্রতি এক ভিডিওবার্তায় অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

এই অভিনেত্রী সবশেষ অনুরোধ জানিয়ে বলেন, সকলের প্রতি অনুরোধ আমাকে নিয়ে কোনো বিভ্রান্তিমূলক খবর প্রচার করবেন না। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা যেন ধরে রাখতে পারি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G