ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

downloadশেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুন, সকার ১০টায়, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, আগারগাঁও, শের-ই-বাংলা নগদ, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৮.৯৩ টাকা।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G