এইচএসসির ফলের অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৭ সময়ঃ ৯:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ পূর্বাহ্ণ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ রোববার। এর মাধ্যমে চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া প্রায় ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে।

রেওয়াজ অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। এরপর বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।

গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। সেই হিসেবে ২৪ জুলাই ৬০ দিন পূর্ণ হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টা পর থেকে সারাদেশে একযোগে পরীক্ষার ফল জানা যাবে। টেলিটক মোবাইল ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

মোবাইলে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

মাদরাসা বোর্ডের আলিমের ক্ষেত্রে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে শিক্ষার্থীদের ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে বোর্ডের ফলাফল প্রকাশের পরই তা জানা যাবে। একজন শিক্ষার্থী সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে কত নম্বর পেল, তা-ও আলাদাভাবে অনলাইনে দেখা যাবে।

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে শেষ হয় ২৫ মে।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G