এমওডিসি ( MODC ) সৈনিক পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি (MODC) সৈনিক পদে জনবল নিয়োগের জন্য ২০২৬ সালের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম চলবে ০৩ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত।
পদের নাম ও ট্রেড
- সাধারণ ট্রেড (GD): নিরাপত্তা ও পাহারার দায়িত্ব
- ক্লার্ক ট্রেড (CLK): দাপ্তরিক ও অফিস সহায়ক কাজ
আবেদনের যোগ্যতা
বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শিক্ষাগত যোগ্যতা:
- GD: এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০
- CLK: এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০
শারীরিক যোগ্যতা:
- উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি)
- ওজন: ৪৯.৯০ কেজি (প্রায় ১১০ পাউন্ড)
- বুক: স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারণে ৩২ ইঞ্চি
- চোখ: ৬/৬ এবং বর্ণান্ধতা গ্রহণযোগ্য নয়
- সাঁতার জানা বাধ্যতামূলক
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে
- নাগরিকত্ব: বাংলাদেশি পুরুষ নাগরিক
আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন করতে হবে—
ধাপ ১: SMS রেজিস্ট্রেশন
টেলিটক প্রিপেইড সিম থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ৩০০ টাকা ফি প্রদান করে PIN সংগ্রহ করতে হবে।
ধাপ ২: অনলাইন আবেদন
PIN পাওয়ার পর http://modc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র, ছবি আপলোড করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- শিক্ষাগত সনদ ও মার্কশিটের মূল ও ফটোকপি
- চারিত্রিক সনদ
- জাতীয় পরিচয়পত্রের কপি
- পাসপোর্ট সাইজ ছবি (৩ কপি)
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা প্রশিক্ষণ শেষে আকর্ষণীয় বেতন-ভাতা, বিনামূল্যে খাবার, বাসস্থান, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
প্রতি / এডি / শাআ









