করোনা থেকে বাঁচতে গণসচেতনতা মুলক কনসার্ট

প্রকাশঃ মার্চ ২১, ২০২০ সময়ঃ ৩:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০১ অপরাহ্ণ

করোনাভাইরাস প্রতিরোধে যেসব বিষয় মেনে চলা প্রয়োজন, সে সম্পর্কে গান লিখেছেন সমাজ সচেতন ও মানবতাবাদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ।

‘করোনাকে ভয় করো না’ শিরোনামের ওই গানটির সুরও দিয়েছেন তিনি।

শোন ভাই বন্ধু প্রিয়জন/করোনাকে ভয় করো না/মোকাবেলা করো তারে স্বাস্থ্যবিধি মেনে/‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’/নিশ্চয় আছে মনে/শুধু থেকো সাবধান/হবে না কিছুই হবে না॥ এমন কথায় গানটি শুরু হয়েছে।

সচেতনতামূলক গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের চার তরুণ শিল্পী। তারা হলেন কিশোর দাশ, মুহিন খান, হাসনাত তাসনিম সংগীতা এবং নওশীন তাবাসসুম স্মরণ। গানটির সংগীতায়োজন করেছেন রোমান রহমান।

বৃহস্পতিবার মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেল ‘খালিদ সংগীত’-এ গানটির একটি মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে। একই সাথে গীতিকারের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com)-এ গানটির অডিও এবং ভিডিও প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ বলেন, “বিশ্বজুড়ে বর্তমানে করোনাভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। করোনা নিয়ে মানুষের মাঝে ঢুকে গেছে ভয়। কিন্তু সচেতন হলে এ ভাইরাস প্রতিরোধ কঠিন কিছু নয়। এজন্য প্রয়োজন সাধারণ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা। লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়া। কোয়ারেন্টাইনে থাকা। এই গানটির মাধ্যমে করোনা থেকে সুরক্ষিত থাকার উপায় সম্পর্কে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। আশা করি গানটি করোনা বিষয়ে সবাইকে সচেতন করবে।”

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G