কোরবানির ঈদ ঘিরে টানা ছুটির ঘোষণা

প্রকাশঃ মে ৮, ২০২৬ সময়ঃ ৯:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৭ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকবে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখা হবে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ও আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ১৭ মে দিবাগত রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ দিগন্তের প্রায় ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। আবহাওয়া অনুকূলে থাকলে চাঁদ দেখার সম্ভাবনা অনেক বেশি। সেই হিসাবে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে।

এ হিসাব অনুযায়ী, ২৬ মে আরাফার দিন এবং ২৭ মে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপন করা হয়। সে অনুযায়ী দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

তবে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ভর করবে বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ওপর।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G