চবির ৬ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশঃ মে ১৬, ২০১৭ সময়ঃ ৪:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

মিনহাজ তুহিন, চবি প্রতিনিধি:

চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প‌্রমাণিত হওয়ায় ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় চবি উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা হলেন- ফিন্যান্স বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ওয়ালিদুর রহমান, ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের তাসনিম সিকদার, সংগীত বিভাগের শাহরিয়ার
চৌধুরী ইমন, ইতিহাস বিভাগের শাহরাজ চৌধুরী, দর্শন বিভাগের মাহমুদ হাসান ও নৃ-বিজ্ঞান বিভাগের জিয়াউর হক মজুমদার।

এর মধ্যে গত ১০ মার্চ চবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের ঘটনায় ওয়ালিদুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এছাড়া ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বিকে মারধরের ঘটনায় তাসনিম সিকদারকে ৬ মাসের এবং একই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিউল মিনহাজকে মারধরের ঘটনায় শাহরিয়ার চৌধুরী ইমন, শাহরাজ চৌধুরী, মাহমুদ হাসান ও জিয়াউর হক মজুমদারকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G