ছেলেদের ফ্যাশনের জরুরী কিছু বিষয়

প্রকাশঃ সেপ্টেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ১১:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ পূর্বাহ্ণ

ফারজানা ওয়াহিদ

sele2

বর্তমান যুগে শুধুমাত্র মেয়েরাই যে ফ্যাশন সচেতন তা কিন্তু নয়। ছেলেরাও বেশ ফ্যাশন সচেতন হয়ে উঠেছেন। তবে ফ্যাশন সচেতন ছেলে বলতে এটা বুঝায় না যে তারা ব্র্যান্ডের পোশাক ছাড়া কাপড় এবং ব্র্যান্ডের এক্সেসরিজ বাদে কিছু ব্যবহার করতে চান না। একটু বুদ্ধি খাটিয়ে হাতের কাছে পাওয়া যে কোন জিনিস দিয়ে এবং কম খরচেও অনেক ফ্যাশনেবল হয়ে উঠা যায়। তাই পয়সা খরচ করে নয় মাথা খাটিয়ে ফ্যাশনেবল হয়ে উঠুন।

sele1আজকে জেনে নেয়া যাক ছেলেদের ফ্যাশনের জরুরী কিছু বিষয়-

১। পোশাক-আশাক দামি নয় পরিপাটি হওয়া প্রয়োজন। আপনি অনেক দাম দিয়ে পোশাক কিনেছেন ঠিকই কিন্তু যত্নের অভাবে তা নষ্ট হয়ে গেছে অথবা রঙ বেরঙ হয়ে গেছে এমন পোশাক দিয়ে তো কোনো কাজ নেই। পোশাক একটু কম দামি হলেও যদি পরিপাটি করে রাখেন তবে আপনাকে দেখতে আকর্ষণীয় লাগবে।

২। চুলের কাটের ব্যাপারে সতর্ক হোন। আপনাকে যে চুলের কাটে মানায় সেই ধরণের কাট দিন চুলে একটু পয়সা খরচ করে হলেও। একটি মানানসই চুলের কাট আপনাকে অনেকাংশে ফ্যাশনেবল করে তুলবে।

sele7৩। চুলের পাশাপাশি দাড়ির দিকেও নজর রাখবেন। অনেককে একেবারে ক্লিন শেভে ভালো দেখায় আবার অনেককে ভালো দেখায় না। আপনার মুখে যদি দাড়ি গোফ মানায় তবে সেই অনুযায়ী দাড়ি গোফ রাখুন। এতে করে আপনি হয়ে উঠতে পারেন ফ্যাশনেবল।

৪। মেয়েদের তুলনায় ছেলেরা একটু বেশিই ঘেমে থাকেন। ছেলেরা যেহেতু বেশিরভাগ সময় ঘরের বাইরেই কাটান তাই অবশ্যই লক্ষ্য রাখবেন নিজের পারফিউমের দিকে। বাসা থেকে বেড়োনোর সময় বডি স্প্রে বা বডি রোল অন অথবা পারফিউম লাগাতে ভুলবেন না। তবে অতিরিক্ত পারফিউম ব্যবহার করবেন না একেবারেই।

sele8৫। নানা এক্সেসরিজ যেমন ঘড়ি, সানগ্লাস, রুমাল ইত্যাদি ব্যবহার করুন। সাথে রাখুন স্টাইলিশ মানিব্যাগ। যারা কর্মজীবী মানুষ তারা সাথে রাখতে পারেন ভালো, মানানসই এবং সুন্দর ডিজাইনের সাইডব্যাগ।

৬। জুতার দিকে অবশ্যই নজর দিন। জুতা সব সময় পরিষ্কার রাখুন। অপরিষ্কার জুতা পড়বেন না। জুতো মলিন হয়ে এলে ভালো করে পালিশ করে নিন।

৭। একই স্টাইল বেশি দিন ধারণ করবেন না। মাঝে মাঝে স্টাইল পরিবর্তন করুন। পোশাক আশাকের ধরণে, চুলের কাটে এবং দাড়ি গোফের কাটে পরিবর্তন আনুন মাঝে মাঝেই। এতে করে আপনাকে অনেকটাই ফ্যাশনেবল লাগবে এবং আপনি নিজেও বুঝতে পারবেন আপনাকে কোন পোশাকে, কোন ছাঁটের চুলে ভালো লাগবে।

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G