টিএমএসএসে ৫০০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশঃ মে ১, ২০২৬ সময়ঃ ৯:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৪ অপরাহ্ণ

দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নতুন করে বড় পরিসরে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। সংস্থাটি তাদের চলমান কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে “ফিল্ড সুপারভাইজার (এফএস)” পদে মোট ৫০০ জন নিয়োগ দেবে। এই নিয়োগে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

গত ২৭ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এই পদে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়, তাই নতুন চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি ভালো সুযোগ হিসেবে ধরা হচ্ছে। তবে নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৯,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩২,৪৪৫ টাকা পর্যন্ত। পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাও প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে যা যা সংযুক্ত করতে হবে—

  • সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি (সত্যায়িত)
  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
  • জাতীয় পরিচয়পত্রের কপি (সত্যায়িত)
  • জীবনবৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে

আবেদন পাঠানোর ঠিকানা

পরিচালক (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন)
টিএমএসএস প্রধান কার্যালয়
টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬

সূত্র: বিডিজবস

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G