ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৩৫

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫ সময়ঃ ৭:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০২ অপরাহ্ণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে। একই সময়ে নতুন করে ৭৩৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এসব মৃত্যু ও নতুন ভর্তির ঘটনা ঘটে।

গত এক দিনে মারা যাওয়া তিনজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন ঢাকা বিভাগে এবং একজন বরিশাল বিভাগে ছিলেন।

আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—১৫৬ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশালে ১১৬, চট্টগ্রামে ৯৮, ঢাকা দক্ষিণে ৯৫, রাজশাহীতে ৫৭, খুলনায় ৩৯, ময়মনসিংহে ৩৫, রংপুরে ১৪ এবং সিলেটে চারজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৯৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। বরিশালে মারা গেছেন ২৯ জন, ঢাকা উত্তরে ২৬, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ১০, ময়মনসিংহে ছয়, খুলনায় পাঁচ এবং ঢাকা বিভাগে তিনজন।

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G