ঢাবি সিনেটে নীল দলের জয়

প্রকাশঃ মে ২২, ২০১৭ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৪ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিপুল জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দল। ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে নীল দলের ৩৩ জন আর বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের দুজন প্রার্থী জয় পেয়েছেন।

আজ সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। টানা ভোটগ্রহণ চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১ হাজার ৫৯০ জন।

ভোটগ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নির্বাচন কমিশনার অধ্যাপক মো. কামাল উদ্দীন ফল ঘোষণা করেন।

নির্বাচনে দুই পক্ষের মোট ৬৯ জন প্রার্থী লড়ছেন। আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের নীল দল ৩৪ সদস্যের প্যানেল নিয়ে এবং বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল ৩৫ জনের পূর্ণ প্যানেলে নির্বাচন করছেন।

নীল প্যানেলে বিজয়ী:

নীল দলের আহ্বায়ক ও পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাজমা শাহীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আইন বিভাগের অধ্যাপক মো. রহমত উল্লাহ, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া, ইতিহাস বিভাগের আবু মো. দেলোয়ার হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মাদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইসতিয়াক মঈন সৈয়দ, ক্লিনিক্যাল ফার্মাসি অ্যাণ্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক কাজল কৃষ্ণ ব্যানার্জি, আবহওয়াবিজ্ঞান বিভাগের অধ্যাপক তৌহিদা রশীদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসাইন, বাংলা বিভাগের অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী, মার্কেটিং বিভাগের অধ্যাপক মুবিনা খন্দকার, লেদার ইঞ্জিনিয়ানিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আফতাব আলী শেখ, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক মো আফতাব উদ্দিন, থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল বিভাগের অধ্যাপক মো. আব্দুল আজিজ, ফলিত গণিত বিভাগের অধ্যাপক মো. আব্দুস ছামাদ, ক্রিমিনোলজি বিভাগের মো. জিয়াউর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ফজলুর রহমান, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মজিবুর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোহাম্মাদ আলী আক্কাস, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুপ্রিয়া সাহা, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক সুব্রত কুমার আদিত্য, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক হাসিবুর রশীদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এস এম রেজাউল করিম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হানিয়াম মারিয়া, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক পাপিয়া হক, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামাল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান

সাদা প্যানেলে বিজয়ী

পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।

পরাজীত প্রার্থী:

অধ্যাপক আব্দুস সালাম, অধ্যাপক এ এফ এম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক এ টি এম জাফরুল আযম, অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, অধ্যাপক এস এম আরিফ মাহমুদ,অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া, অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক মামুন আহমেদ,অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছনী, অধ্যাপক মোহাম্মদ এমরান কাইয়ুম,অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ দাউদ খাঁন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. আখতার হোসেন খান, অধ্যাপক মো. আবদুল করিম, সহযোগী অধ্যাপক মো. আব্দুস সালাম আকান্দ,অধ্যাপক মো. আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মো. আসলাম হোসেন, সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং,অধ্যাপক মো. নুরুল আমিন, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক মো. মাহব্বত আলী, সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন, অধ্যাপক মো. মাহফুজুল হক, অধ্যাপক মো. মোশারফ হোসাইন ভূঁইয়া,অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক মো. শাহ এমরান, সহযোগী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মো. হাসানুজ্জামান, মো. হুমায়ুন কবীর ও অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থি শিক্ষকদের গোলাপি দল এবারের নির্বাচনে অংশ নেয়নি।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G