তথ্যপ্রযুক্তি হবে বৈদেশিক মুদ্রার অন্যতম খাত

প্রকাশঃ মে ১৭, ২০১৭ সময়ঃ ৫:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১২ অপরাহ্ণ

চুয়েট প্রতিনিধি:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বলেছেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতির বিকল্প নেই। আগামী দিনে তথ্যপ্রযুক্তি হবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত। এই খাত থেকে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় অর্জনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আয়োজিত ‘আইসিটি এ্যান্ড ইমপরট্যান্স অব প্রোগ্রামিং কনটেস্ট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্র হতে পারে আইসিটি ও প্রোগ্রামিং।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্টিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন অধ্যাপক ড. এম. কায়কোবাদ।

এম. কায়কোবাদ বলেন, চুয়েটের সিএসই ডিপার্টমেন্ট প্রোগ্রামিং প্রতিযোগিতায় বরাবরই ভালো করছে। শিক্ষার্থীদের মাঝে প্রবল আগ্রহ আছে বলেই এটি সম্ভব হচ্ছে। মানুষের কল্পনাশক্তি জ্ঞানার্জনের চেয়ে অধিক শক্তিশালী ও কার্যকর উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনার প্রতি মনযোগী হতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. কৌশিক দেব, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান ড. মোহাম্মদ সামশুল আরেফীন ও অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহীম খান প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G