পঞ্চগড়ে সর্বোনিম্ন তাপমাত্রা

প্রকাশঃ নভেম্বর ২২, ২০২২ সময়ঃ ১:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৬ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি

আবহাওয়া অফিসের সূত্র থেকে জানা গেছে, এ তথ্য জানা গেছে পঞ্চগড় অঞ্চলে সর্বোনিম্ন শীত পড়েছে। ২০২২ সালের শেষ ভাগে এবারের শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে।

আবহাওয়া অধিদফতরের তথ্য মোতাবেক, পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে সন্ধ্যার পর শীতের প্রকোপ বাড়লেও সকাল ১০টার পর তাপমাত্রা বাড়তে থাকে।

মঙ্গলবার ভোর ৬টায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সোমবার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরেই ১২-১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হচ্ছে।

এদিকে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। এ সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা থাকলেও তাপমাত্রা রেকর্ড হচ্ছে ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

অন্যদিকে সোমবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস। দিনে এমন তাপমাত্রা রেকর্ড হওয়ায় বেশ গরম অনুভূত হচ্ছে।

স্থানীয়রা জানায়, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা কাছাকাছি থাকায় এ অঞ্চলে আগেই শীত নামে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাকে প্রচণ্ড ঠান্ডা। তবে এবার নভেম্বরে আমরা দু’রকম আবহাওয়া অনুভব করছি। দিনে গরম আর রাতে ঠান্ডা। সন্ধ্যার পর থেকেই শীতের মাত্রা বাড়তে থাকে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত খুব শীত অনুভূত হয়।

সূত্র : আবহাওয়া অধিদফতর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G