প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য জরুরি নির্দেশ দিল বিদ্যুৎ বিভাগ
বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর হওয়ায় দেশের প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মিটার হালনাগাদ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য অন্তত ২০০ ইউনিট বা তার বেশি মূল্যের টোকেন ব্যবহার করে মিটার আপডেট সম্পন্ন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, নতুন মূল্যহার সঠিকভাবে কার্যকর করতে প্রিপেইড মিটারের তথ্য আপডেট করা প্রয়োজন। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করলে গ্রাহকরা সহজেই এই কাজ সম্পন্ন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মিটার আপডেটের বিস্তারিত নির্দেশনা দেওয়া রয়েছে। কোনো ধরনের সমস্যা বা সহায়তার প্রয়োজন হলে গ্রাহকদের সংশ্লিষ্ট সংস্থার কল সেন্টার কিংবা হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯। এছাড়া বিভিন্ন বিতরণকারী প্রতিষ্ঠানের হটলাইন নম্বরগুলো হলো:
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ১৬৮৯৯
- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
- নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭
বিদ্যুৎ বিভাগের মতে, নতুন ট্যারিফ অনুযায়ী মিটার আপডেট না করলে ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবহার ও বিলের হিসাব নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তাই যত দ্রুত সম্ভব নির্ধারিত নিয়মে মিটার হালনাগাদ করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রতি / এডি / শাআ









