ব্যানবেইসে ২৭৩ পদে নিয়োগ, আবেদনের সুযোগ ২৬ নভেম্বর পর্যন্ত

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২৬ সময়ঃ ৯:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ অপরাহ্ণ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) জনবল নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে সংস্থাটির অধীন দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনেও (ইউআইটিআরসিই) কর্মী নেওয়া হবে। আউটসোর্সিং পদ্ধতিতে অস্থায়ীভাবে মোট ২৭৩ জন সেবাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ নিয়োগে বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের নির্ধারিত আবেদনপত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সরাসরি অথবা ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

ব্যানবেইসে কোন পদে কতজন নিয়োগ

ব্যানবেইসের ঢাকা কার্যালয়ে মোট ২৩ জন সেবাকর্মী নেওয়া হবে। পদ ও মাসিক সেবামূল্যের বিবরণ নিচে দেওয়া হলো:

১. ইলেকট্রিশিয়ান (ক্যাটাগরি-১): ২ জন। মাসিক সেবামূল্য ২০ হাজার ২১২ টাকা।

২. এসি মেকানিক (ক্যাটাগরি-১): ১ জন। মাসিক সেবামূল্য ২০ হাজার ২১২ টাকা।

৩. সার্ভার টেকনিশিয়ান (ক্যাটাগরি-১): ১ জন। মাসিক সেবামূল্য ২০ হাজার ২১২ টাকা।

৪. গাড়িচালক (ক্যাটাগরি-২): ২ জন। মাসিক সেবামূল্য ১৯ হাজার ৬৩৬ টাকা।

৫. লিফটম্যান (ক্যাটাগরি-৫): ১ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা।

৬. ডেসপাচ রাইডার (ক্যাটাগরি-৫): ১ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা।

৭. বার্তাবাহক (ক্যাটাগরি-৫): ২ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা।

৮. নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা।

৯. পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫): ৮ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা।

১০. ফরাশ (ক্যাটাগরি-৫): ১ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা।

১২৫টি উপজেলা আইসিটি সেন্টারে নিয়োগ

দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) মোট ২৫০ জন সেবাকর্মী নেওয়া হবে। এর মধ্যে পদভিত্তিক নিয়োগসংখ্যা ও মাসিক সেবামূল্য হলো:

১. নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ১২৩ জন। মাসিক সেবামূল্য ১৬ হাজার ৬৭৩ টাকা।

২. নিরাপত্তা প্রহরী, সিটি করপোরেশন ও পৌর এলাকার জন্য (ক্যাটাগরি-৫): ২ জন। মাসিক সেবামূল্য ১৭ হাজার ১৭৫ টাকা।

৩. পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫): ১২৩ জন। মাসিক সেবামূল্য ১৬ হাজার ৬৭৩ টাকা।

৪. পরিচ্ছন্নতাকর্মী, সিটি করপোরেশন ও পৌর এলাকার জন্য (ক্যাটাগরি-৫): ২ জন। মাসিক সেবামূল্য ১৭ হাজার ১৭৫ টাকা।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক, সার্ভার টেকনিশিয়ান, গাড়িচালক, লিফটম্যান, ডেসপাচ রাইডার ও বার্তাবাহক পদে আবেদন করতে হলে স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তবে পদ অনুযায়ী কিছু অতিরিক্ত যোগ্যতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান পদের জন্য ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা লাইসেন্স প্রয়োজন। এসি মেকানিক পদের প্রার্থীদের এসি সার্ভিসিং বিষয়ে সনদ থাকতে হবে। সার্ভার টেকনিশিয়ান পদের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং গাড়িচালক পদের জন্য লাইট বা মিডিয়াম ভেহিক্যাল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

গাড়িচালক পদে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অন্য পদগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও ফরাশ পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী পদের প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ থাকা প্রয়োজন। এসব পদেও সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ও নিয়োগের মেয়াদ

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত সেবাকর্মীদের সঙ্গে ১ জানুয়ারি ২০২৭ থেকে দুই বছরের জন্য চুক্তি করা হবে। তবে এ চুক্তি অর্থ বিভাগের সম্মতি পাওয়ার ওপর নির্ভরশীল।

নিয়োগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হবে

একজন প্রার্থী কেবল একটি পদেই আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করার সুযোগ নেই।

যেসব প্রার্থী আগে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবাকর্মী হিসেবে কাজ করেছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি একাধিক বিষয়ে কারিগরি দক্ষতা রয়েছে, এমন প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মী পদে সেবা ক্রয়ের ক্ষেত্রে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ পাওয়া কর্মীরা ভবিষ্যতে ব্যানবেইসের কোনো স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন না।

আবেদন করবেন যেভাবে

আবেদন করতে আগ্রহীদের প্রথমে ব্যানবেইসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্রের নমুনা সংগ্রহ করতে হবে। একই ওয়েবসাইটে দেশের ১২৫টি ইউআইটিআরসিইর তালিকাও পাওয়া যাবে।

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে:

১. সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

২. শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি।

৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৪. নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বরের তথ্য।

৫. নাগরিকত্ব সনদ।

৬. প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।

৭. আবেদনকারীর নিজ নামের ব্যাংক হিসাবের তথ্য।

আবেদনপত্র পাঠানোর খামের ওপর অবশ্যই যে পদের জন্য আবেদন করা হচ্ছে, সেই পদের নাম লিখতে হবে। ইউআইটিআরসিইর পদে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের নামও উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫।

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আবেদন সরাসরি অথবা ডাকযোগে পাঠানো যাবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G