ব্র্যাক হেলথকেয়ারে চাকরির সুযোগ, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ গ্র্যাচুইটি সুবিধা
জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের জন্য অফিসার, প্রকিউরমেন্ট পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
আবেদন কার্যক্রম শুরু হয়েছে ১ জুলাই থেকে এবং আগ্রহীরা ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
- প্রতিষ্ঠান: ব্র্যাক এন্টারপ্রাইজ
- পদ: অফিসার, প্রকিউরমেন্ট (ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড)
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: পূর্ণকালীন (ফুলটাইম)
- কর্মস্থল: ঢাকা
- কর্মপরিবেশ: অফিসভিত্তিক
যোগ্যতা
আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, মেডিকেল কলেজ, স্বাস্থ্যসেবা-ভিত্তিক স্টার্টআপ অথবা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, বিভিন্ন ধরনের ছুটি, ওয়েলনেস সেন্টারের সুবিধা এবং ডে-কেয়ার সুবিধাসহ আরও বিভিন্ন কর্মী সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এবং নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৬।









