মালেশিয়াতে সাঁড়াশি অভিযান, ২২২ বাংলাদেশি আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৬ সময়ঃ ১১:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৩ অপরাহ্ণ

মালয়েশিয়ার তেরেঙ্গানো রাজ্যে পরিচালিত এক অভিযানে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে ২২২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নুর জানান, অভিযানের সময় মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে যাচাই করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ভঙ্গের অভিযোগে ২২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি ছাড়াও তিনজন ইন্দোনেশীয় ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

এই অভিযানে একাধিক সরকারি সংস্থা অংশ নেয়। তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগ-এর পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ, জনশক্তি বিভাগ এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরাও ছিলেন। মোট ৬৪ জন কর্মকর্তা-কর্মচারী এতে যুক্ত ছিলেন।

প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, আটকদের মধ্যে অনেকে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছিলেন, কেউ নির্ধারিত সময়ের বেশি থেকে গেছেন (ওভারস্টে), আবার কেউ ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। এসব অভিযোগ ইমিগ্রেশন আইন ১৯৬৩-এর সংশ্লিষ্ট ধারায় বিচারযোগ্য।

কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তেরেঙ্গানো অঞ্চলে ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

প্রতি/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G