মৃত ভেবে শ্মশানে দাহ করতে নেওয়া হয়েছিল!

প্রকাশঃ আগস্ট ২২, ২০২১ সময়ঃ ৯:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৭ পূর্বাহ্ণ

টালিউড অভিনেতা দেবকে মৃত ভেবে শ্মশানে দাহ করতে নেওয়া হয়েছিল! তবে এ ঘটনা সাম্প্রতিককালে কোনো অপ্রীতিকর ঘটনা না। এই চাঞ্চল্যকর ঘটনা দেবের শৈশবের। তখন তিনি মুম্বাইতে থাকতেন। গাজনের মেলা দেখতে গ্রামে গিয়েছিলেন মামাবাড়িতে। খুবই ছোট তখন। পাড়া-প্রতিবেশীর সঙ্গে হইহই করে গাজনের মেলা দেখতে বেরিয়ে পড়েন।

সেখানেই সম্ভবত কেউ কিছু খাইয়ে দিয়েছিলেন। যা খাওয়ার পর অজ্ঞান হয়ে যান তিনি। টানা একদিন অচেতন অবস্থায় ছিলেন। গাজনের মেলায় ঘন্টাখানেক ছোট্ট দেবকে অচেতন অবস্থায় দেখে অনেকেই ভেবে বসেছিলেন যে, তিনি মৃত। তারাই নির্দিষ্ট সময়ের পর শ্মশানে নিয়ে যান দেবকে দাহ করতে।

এদিকে, দেবের নানি তো নাতি রাজুকে (দেবের বাড়ির নাম) হন্যে হয়ে খুঁজতে থাকেন। মেয়ের একটাই সন্তান। অতঃপর কান্নাকাটি শুরু করে দেন তিনি। শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর দীপক অধিকারী তথা দেবকে খুঁজে পান নানি-মামারা। 

সম্প্রতি সেই রোমহর্ষক অভিজ্ঞতার কথা শ্বাশত চট্টোপাধ্যায় সঞ্চালিত এক টক শোতে শেয়ার করেন টালিউড অভিনেতা। যা শুনে রীতিমোত তাজ্জব হয়ে যান অভিনেতা-সঞ্চালক শাশ্বত। উপস্থিত রুক্মিণী মৈত্রর মুখেও তখন কথা আটকে যায়।

যাইহোক, নানির মানত রাখতে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আবার গ্রামে ফিরেছিলেন দেব। এক সপ্তাহের জন্য তিনি ‘ভক্তা’ বা গাজনের সন্ন্যাসী হয়েছিলেন। অন্যান্য সন্ন্যাসীদের মতো তখন তিনিও মন্দিরে থাকতেন। নিয়ম পালন করতে গিয়ে আগুন, কাঁটা ঝাঁপ কিচ্ছু বাদ দেননি! 

আপাতত নতুন ছবি ‘কিশমিশ’-এর শুটিং নিয়ে ব্যস্ত দেব। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। আর তার বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে।

পরিচালক বলেন, এই ছবির গুরুত্বপূর্ণ অংশ ২ডি কার্টুন। ছবির ৭০ শতাংশ শুট করা হবে আর বাকি ৩০ শতাংশ করা হবে এই ২ডি কার্টুনে। ছবির কাজ অনেক আগে থেকেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে কাজ পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। অবশেষে ফ্লোরে জোরকদমে চলছে ‘কিশমিশ’ -এর কাজ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G