রাবির বাগমারা ছাত্রবন্ধনের কমিটি ঘোষণা

প্রকাশঃ মে ৭, ২০১৭ সময়ঃ ৫:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ণ

তানভীর অনিক, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মালেক সরদারকে সম্পাদক করে বাগমারা ছাত্রবন্ধনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মোছা. মর্জিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর ইসলাম, প্রচার সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত ২ মে এক কাউন্সিলের মাধ্যমে গঠিত এ কমিটি ঘোষণা করেন রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকা দৈনিক উপচারের সম্পাদক ও বাগমারা ছাত্রবন্ধনের উপদেষ্টা ড. মো. আবু ইউসুফ সেলিম। এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী কমিটির যুগ্মসাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মুন, সহ-সভাপতি বায়োজিদ বোস্তামি রনি প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G