রিজভীর জামিন বহাল

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৫ সময়ঃ ১২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদন

rijviগাড়ি পোড়ানো মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।  সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। রিজভীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাভভোকেট সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

গত ৭ জুলাই এই মামলায় ৬ মাসের জন্য রিজভীকে জামিন দেন হাইকোর্ট।  হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে আজ আদালত এই আদেশ দিলেন।

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G