সুবিধাবঞ্চিত প্রবীণদের অধিকার নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৭ সময়ঃ ১১:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ অপরাহ্ণ

সুবিধাবঞ্চিত প্রবীণদের অধিকার প্রতিষ্ঠায় আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতিসংঘ সমিতির সহযোগিতায় গণমাধ্যম সংস্থা সভ্যতা।

শুক্রবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ তা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাংলাদেশ জাতিসংঘ সমিতির সচিব হারাধন গাঙ্গুলীর সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইন্সটিটিউটের অধ্যাপক ও প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব ড. এএসএম আতীকুর রহমান।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাতিসংঘ সমিতির মহাসচিব ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, সেনা কল্যাণ ইন্সুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসপি (অব:), পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের পরিচালক আনোয়ার হাসান বাবু, আনোয়ারা বেগম উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের সভাপতি শেখ মোঃ আলমগীর ও বাংলাদেশ টেলিভিশনের প্রতিবেদক মাসুদ রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভ্যতার প্রধান নির্বাহী অফিসার শাকিল হোসেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G