সৌদি আরবে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনার সুযোগ, মাসিক ভাতা ও আবাসনসহ নানা সুবিধা

প্রকাশঃ মে ১২, ২০২৬ সময়ঃ ১০:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম শিক্ষার্থীরা এই স্কলারশিপ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত।

১৯৬১ সালে সৌদি আরব সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি পবিত্র নগরী মদিনায় অবস্থিত। আন্তর্জাতিক মানের শিক্ষা ও আবাসিক সুবিধার কারণে প্রতিষ্ঠানটি মুসলিম শিক্ষার্থীদের কাছে বেশ পরিচিত।

যেসব সুবিধা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফি বহন করবে বিশ্ববিদ্যালয়
  • মাসিক ভাতা প্রদান করা হবে
  • মেধাবী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ভাতার সুযোগ
  • স্বল্প খরচে ক্যাফেটেরিয়ায় খাবারের ব্যবস্থা
  • বিনা মূল্যে আবাসন ও চিকিৎসাসেবা
  • যাওয়া-আসার বিমান টিকিট সুবিধা
  • বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা
  • মসজিদে নববী-তে যাতায়াতের সুযোগ
  • উমরাহ সফরে অংশ নেওয়ার ব্যবস্থা
  • ক্রীড়া ও প্রশিক্ষণমূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে মুসলিম ও সৎচরিত্রের অধিকারী হতে হবে
  • শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
  • স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
  • শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে
  • পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করতে হবে
  • সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা পাঁচ বছরের বেশি পুরোনো হওয়া যাবে না
  • বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে
  • শারীরিকভাবে সুস্থ থাকতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

  • পাসপোর্টের কপি
  • জন্মসনদ
  • শিক্ষাগত সনদ ও নম্বরপত্র
  • চরিত্র সনদ

আবেদন পদ্ধতি

আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। 

আবেদনের শেষ সময়: ২১ মে ২০২৬।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G